শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

টালিউড অভিনেত্রী মিমিও পজিটিভ

বিনোদন ডেস্ক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

বাড়িতেই ছিলেন গত কয়েকদিন। জনসমক্ষে বের হননি। তারপরও করোনা ভাইরাস থাবা বসাল টালিউড অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর শরীরে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। টুইট করে নিজেই দুঃসংবাদ জানিয়েছেন।

টুইটে মিমি জানিয়েছেন, গত কয়েকদিন তিনি কোথাও যাননি, বাড়িতে ছিলেন। তবে তারপরও মৃদু উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান।

বুধবার সন্ধ্যা নাগাদ রিপোর্ট পজিটিভ আসে। এরপরই চিকিৎসককে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ নেন মিমি চক্রবর্তী। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। গত বছরের জুন মাসে  করোনার ভ্যাকসিন নিয়েছিলেন মিমি।

বুধবারই টলিপাড়ার আরও অনেকের কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট মেলে। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষও করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাতে সস্ত্রীক করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছিলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী।

সূত্র: সংবাদ প্রতিদিন


এই ক্যাটাগরির আরো সংবাদ