শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ছোট পর্দায় ফিরছেন নায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। তবে করোনাভাইরাসের প্রকোপের পর শুটিং বন্ধ করে দেন এ অভিনেতা।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নাটকে সহসাই অভিনয় করবেন না বলে কিছুদিন আগে জানিয়েছিলেন রিয়াজ। কিন্তু সেই বিরতি দীর্ঘায়িত করেননি এ অভিনেতা। ফিরেছেন নাটকে। কাজ করেছেন একটি ধারাবাহিকের। নাম ‘কাজল রেখা’।

এটি পরিচালনা করছেন এসএম সালাউদ্দিন। দীপ্ত টিভিতে প্রচারিতব্য এ নাটকটিতে রিয়াজকে একজন রাজার চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নাটকে আমি অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি।

নির্মাতা আমার পূর্ব পরিচিত। চরিত্রটি নিয়ে কথাও হয়েছে। চলতি মাসেই একদিন এটির শুটিং করার কথা রয়েছে। অতিথি চরিত্র হলেও এটি বেশ গুরুত্বপূর্ণ।’ এদিকে একটি ছবির কাজ হাতে রয়েছে এ অভিনেতার।

দীপঙ্কর দীপনের পরিচালনায় নির্মিত এ ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। এতে র‌্যাব অফিসারের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ। শুটিং শেষ হলেও এটির ডাবিং বাকি রয়েছে। অভিনয়ের পাশাপাশি একটি বিজ্ঞাপনী সংস্থাও পরিচালনা করেন এ চিত্রনায়ক। নিজের মালিকানার এ প্রতিষ্ঠানের কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় কাটছে তার।


এই ক্যাটাগরির আরো সংবাদ