শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

চার শিল্পীর কণ্ঠে ‘মুজিববর্ষ’

বিনোদন ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের চার শিল্পী। ‘মুজিববর্ষ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন কিশোর, রন্টি, সাব্বির ও লুইপা।

‘মুজিববর্ষ জেগে উঠুক সম্প্রীতির বর্ণিল উৎসবে/ লক্ষ কোটি তারার আলোর ঝলকানিতে’—এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ১৭ মার্চ এস এইচ গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

সংগীতশিল্পী কিশোর বলেন, ‘গানের কথা-সুর এবং সংগীতায়োজন খুব চমৎকার। এ গানের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করছি।’ এ গানের আরেক শিল্পী লুইপা বলেন, ‘মুজিববর্ষ’ শিরোনামের গানটি একটি উৎসবমুখর গান। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আমরা চারজন গানটি গেয়েছি।’

গায়কির প্রশংসা করে গীতিকার সুজন হাজং বলেন, ‘‘মুজিববর্ষ’ গানটি এই চারজনই অসাধারণ গেয়েছেন। চারজনের কণ্ঠেই আলাদা বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য আছে। তাই গানটিতে বহুমাত্রিক আবেদন তৈরি হয়েছে। আশা করি, এই গান মুজিববর্ষকে আরো উজ্জীবিত করবে।’’


এই ক্যাটাগরির আরো সংবাদ