শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

গোপনে বাগদান সারলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

গোপনে বাগদান সেরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। আজ (১০ নভেম্বর) মিমের জন্মদিন। বিশেষ এই দিনটিতে বিশেষ মানুষকে প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

বুধবার (১০ নভেম্বর) রাত ৯টার পর ফেসবুকে হবু স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিম। ক্যাপশনে লিখেছেন, ‘৬ বছর আগে তোমার সঙ্গে আমার সকল হাসির শুরু। আজ একটি খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। নতুন এক অধ্যায়ের সূচনা। অবশেষে বাগদান সম্পন্ন।’

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই মিমের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। অবশেষে মিম নিজেই তার জীবনের বিশেষ মানুষটিকে সামনে নিয়ে এলেন। আর এই সারপ্রাইজের জন্য বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন তিনি।

আজ এক সাক্ষাৎকারে মিম বলেছেন, ‘কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার কোনো পরিকল্পনা এখনো করিনি। আজ সন্ধ্যায়ও হতে পরে। আমি তো মাঝেমধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না।’

এদিকে মিমের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ঘেঁটে দেখা যায়, বেশ কিছু ছবিতে তার হাতের অনামিকা আঙুলে রয়েছে আংটি। বাগদান না হলে সাধারণত কেউ এই আঙুলে আংটি পরেন না। মিমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং আংটি পরা ছবির সমীকরণ মেলালে সহজেই ধারণা করা যায়, তিনি বাগদান সেরে ফেলেছেন। এবার ঘোষণার মাধ্যমে সকল জল্পনার অবসান ঘটলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ