শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

গিনেস বুকে নায়ক রুবেল!

বিনোদন ডেস্ক / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

অভিনয় ক্যারিয়ারে ৩৫ বছর পার করেছেন চিত্রনায়ক রুবেল। এ সাড়ে তিন দশকের জীবনে ২৩০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ৯৭ জন নায়িকা। নায়িকার এ সংখ্যাটি শিগ্গির ১০০ তে পূর্ণ করবেন তিনি। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন রুবেল। নায়িকার সংখ্যা ১০০ পূর্ণ হওয়ার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি।

এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘এটি অবশ্যই একটি রেকর্ড, আমি সেটি একশ করবই। আমি নিশ্চিত বিশ্বে আর কারও এমন রেকর্ড নেই। ১০০ পূর্ণ করার পরপরই আবেদন করব গিনেস বুক অব ওয়ার্ল্ডে।’

তিনি আরও বলেছেন, ‘আমার ক্যারিয়ারে নানা চমকপ্রদ ঘটনা আছে। সুচরিতাও আমার নায়িকা হিসাবে অভিনয় করেছেন। আবার আমার বোন, মা, দাদির চরিত্রেও অভিনয় করেছেন। কাজী হায়াৎ পরিচালিত আলোচিত ‘আম্মাজান’ ছবিতে আমার অভিনয় করার কথা ছিল। শুধু তাই নয়, ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে একটি বিশেষ কারণে সে ছবিতে অভিনয় করা হয়নি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ