শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

গাঁজা নিষিদ্ধ তা জানতেন না অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক / ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনমসিবি)’র কর্মকর্তাদের জেরায় আরিয়ানকে গাঁজা দেওয়ার কথা অস্বীকার করেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে। তিনি নিছক মজা করেই গাঁজা যোগান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকি গাঁজা যে নিষিদ্ধ মাদক তাও নাকি তিনি জানতেন না। যদিও এর আগে আরিয়ানকে গাঁজা দেওয়ার কথা স্বীকার করেছিলেন অনন্যা।

শুক্রবার দ্বিতীয় দফায় এনসিবির প্রায় ৪ ঘন্টার জিজ্ঞাসাবাদে আগের বক্তব্য অস্বীকার করেন ২২ বছরের এই অভিনেত্রী।

তবে অনন্যার কথায় সন্তুষ্ট নয় এনসিবি। তাদের দাবি, অনন্যা অন্তত তিনবার আরিয়ানকে মাদক বিক্রেতার নাম্বার দিয়ে মাদক পেতে সাহায্য করেছেন। প্রমাণ থাকা সত্ত্বেও তিনি মাদক সরবরাহের ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করছেন।

জানা যায়, বৃহস্পতিবার প্রথম দফার জিজ্ঞাসাবাদে এনসিবি অফিসে ঢোকার আগে প্রচণ্ড টেনশনে কেঁদে ফেলেছিলেন অনন্যা। কিন্তু শুক্রবার তাকে মানসিকভাবে বেশ শক্ত মনে হয়েছে।

হঠাৎ করেই আরিয়ানের হোয়াটসঅ্যাপে অ্যানি নামে একজনের আলাপচারিতার প্রমাণ হাতে আসে এনসিবির। তদন্তের পরে অ্যানিই যে অনন্যা তা জানতে পারে এনসিবি।

২০১৮-২০১৯ সালের সেই পুরনো চ্যাটে আরিয়ানকে গাঁজার যোগান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অনন্যা।

সূত্র: সংবাদ প্রতিদিন


এই ক্যাটাগরির আরো সংবাদ