শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

কারিনাকে বয়কটের দাবি

বিনোদন ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীকে বয়কটের দাবি জানিয়েছে নেটিজেনদের একাংশ।

সম্প্রতি গুঞ্জন ওঠে, প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে নির্মিতব্য একটি সিনেমায় কারিনাকে সীতা চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই অভিনেত্রী চরিত্রটির জন্য ১২ কোটি রুপি চেয়েছেন। কিন্তু সাধারণত প্রতি সিনেমার জন্য ৬-৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। প্রায়ই দ্বিগুণ পারিশ্রমিক চাওয়ায় কারিনাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।

কিন্তু নেটিজেনদের দাবি, হিন্দু দেব-দেবীর প্রতি কারিনার কোনো ভক্তি নেই। তাই সীতা চরিত্রে অভিনয়ের জন্য চড়া পারিশ্রমিক চেয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছেন তিনি। তাই তাকে বয়কট করা উচিত।

যদিও কারিনা সীতা চরিত্রে অভিনয়ের প্রস্তাব সত্য নয় বলে জনিয়েছেন গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন সিনেমাটির চিত্রনাট্যকার কে বিজয়েন্দ্র প্রসাদ।

এছাড়া সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘কারিনা চরিত্রটির জন্য মোটেও উপযুক্ত নন। এটি হয়তো কোনো প্রচারের অংশ। কারণ তার স্বামী সাইফ আলী খান অন্য এক সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়া তাকে চড়া পারিশ্রমিকেরও প্রস্তাব দেওয়া হয়নি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ