শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ই-কমার্সের চাকরি ছাড়লেন চিত্রনায়ক নিরব

বিনোদন ডেস্ক / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

বাংলা চলচ্চিত্রের আলোচিত্র নায়ক নিরব। অভিনয় নিয়েই তার ব্যস্ততা। তবে সম্প্রতি অভিনয়ের পাশাপাশি একটি ই-কমার্স প্ল্যাটফর্মে জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরির পর তা ছেড়ে দিয়েছেন এই অভিনেতা।

নিরব নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাকরিটা আমি আর করছি না। ইতোমধ্যেই ছেড়ে দিয়েছি। কারণ হিসেবে যদি বলতেই হয়, তাহলে বলব, এখন থেকে শুধু অভিনয়েই মনোযোগ দিচ্ছি। হাতে অনেক গুলো সিনেমার স্ক্রিপ্ট। পাশাপাশি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তাছাড়া বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের বিরুপ ধারণা হওয়াতেও এমনটা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আপাতত কিছু ভাবার সুযোগ নেই।
উল্লেখ্য, বর্তমানে নিরব বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। একইসঙ্গে তার কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। করোনার খরা কাটিয়ে দেশজুড়ে ৩৬টি সিনেমা হলে সম্প্রতি মুক্তি পেয়েছে নায়ক নিরব, রোশান ও বুবলী অভিনীত ছবি ‘চোখ’। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘চোখ’ পরিচালক আসিফ ইকবাল জুয়েলের প্রথম চলচ্চিত্র।


এই ক্যাটাগরির আরো সংবাদ