শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

আরটিভিতে মেহজাবীনের ‘পার্টনার’

বিনোদন ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
‘পার্টনার’ নাটকের একটি দৃশ্য

সিমি ও তার বান্ধবী রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা প্রাইভেটকার তাদের শরীরে কাঁদা ছিটিয়ে দেয়। রাগের বসে রাস্তার সেই কাঁদা নিয়ে রকির গাড়ির গ্লাসে ছুঁড়ে মারে তারা। এই থেকেই শুরু তাদের দু’জনার ঝগড়ারপালা।

পরবর্তীতে তারা বাসার ছাদ, শপিংমল কিংবা সিনেমা হলে দেখা হলেই শুরু হয় তুমুল ঝগড়া। দু’জন দুজনকে সহ্য করতে পারে না কোনো ভাবেই। একদিন রকি বারান্দায় দাঁড়িয়ে মোবাইল চলাচ্ছিল। সেদেখলো দুইটা ছেলে সিমিকে বিরক্ত করছে। সে তখন নিচে এসে এর প্রতিবাদ করে। ছেলেগুলো চলে যায়।

এই দেখে সিমির মনে ‘ধন্যবাদ’ শব্দটি ঘুরপাক খাচ্ছিল। কিন্তু মুখে বলতে পারছিল না। সে মায়াবি দৃষ্টিতে কিছুক্ষণ রকির দিকে তাকিয়ে ছিল। একদিন রকি গাড়ি থেকে দেখে, সিমি বস্তির গরীব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার জন্য টাকা তুলছে। রকিও সেই বাক্সে টাকা দেয়। এসব নানা ধরনের ইতিবাচক দিক থেকে দু’জন দু’জনকে ভালো লাগতে শুরু করে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পার্টনার’।

আরিফুল ইসলাম পাঠকের রচনায় এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। নাটকের প্রধান দুই চরিত্র রকি আর সিমি’র চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

নির্মাতা জানান, আগামীকাল রাত ৮টায় ‘পার্টনার’ প্রচার হবে আরটিভিতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ