শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

আমার কাছে সাফল্যের আরেক নাম রাজ্জাক : শাকিব খান

বিনোদন ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। আজ ২৩ জানুয়ারি নায়করাজের ৮০তম জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন চলচ্চিত্রপ্রেমী এবং তার সহকর্মীরা। তাকে স্মরণ করে দেশসেরা চিত্রনায়ক শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

শাকিব খান নায়করাজের সঙ্গে একটি ছবি শেয়ার দিয়ে লিখেছেন: ‘কর্ম, ব্যক্তিত্বে সফলভাবে একটা জীবন পার করে গেছেন। যা সবসময় আমার কাছে অনুসরণীয়। তাই চলচ্চিত্রে আমার কাছে সাফল্যের আরেক নাম নায়করাজ রাজ্জাক। আমি সত্যিই ভাগ্যবান যে খুব কাছে থেকে আপনার দোয়া, স্নেহ, নির্দেশনা পেয়েছি। কোটি বাঙালি ভালোবাসায় আপনাকে রাজার আসনে বসিয়েছেন। মৃত্যুর পরেও আপনি হয়ে আছেন আমাদের হৃদয়ে চিরদিনের নায়করাজ। ৮০তম জন্মদিনে পরম শ্রদ্ধা হে প্রিয় কিংবদন্তি।’

জীবদ্দশায় অধিকাংশ সময় নায়করাজ পরিবার ও সহকর্মীদের নিয়ে জন্মদিন পালন করেছেন। ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান তিনি। এবার তার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পাশাপাশি শিল্পী সমিতিও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এদিন রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ছাড়াও এতিমদের খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। কিশোর বয়স থেকেই মঞ্চনাটকে জড়িয়ে পড়েন। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি পরিবার নিয়ে ঢাকা চলে আসেন। ঢাকা এসে রাজ্জাক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি সফল অভিনেতা, প্রযোজক ও পরিচালক। ১৯৭৭ সালে ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ্জাক প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেরা অভিনেতা হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৪ সালে ‘কার্তুজ’ সিনেমায় তাকে শেষবার দেখা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ