শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

আগুনের ফুলকি হয়ে জ্বলছেন পরীমনি

বিনোদন ডেস্ক / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
পরীমনি ।

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারকন্যা পরীমনি। রুপালি পর্দায় তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। এবার আগুনের ফুলকি হয়ে পর্দায় আছেন তিনি। নন্দিত পরিচালক তৌকির আহমেদের ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় তাকে কখনো প্রতিবাদী, কখনো ভালোবাসার কাঙাল, কখনো আদরে গলে যাওয়া প্রেমিকা দিবা চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন পরীমনি।

আগামী ১৯ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। সোমবার (১ মার্চ) মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। দুই মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অংশ বিশেষ, মহান মুক্তিযুদ্ধে সংগীতশিল্পীদের দেশের গান করতে গিয়ে বাধার মুখে পড়া ও শিল্পীদের ভূমিকা উঠে এসেছে। পাশাপাশি স্টেজে পরীমনিকে গান পরিবেশন করতে দেখা যায়। তার সঙ্গে রয়েছেন শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম।

তরুণদের ব্যান্ড সংগীত চর্চাকে কেন্দ্র করে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার গল্প গড়ে ওঠেছে। এতে বেশ কিছু শ্রুতিমধুর গান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এ সিনেমার গল্পে স্বাধীনতার চেতনার আবহ রয়েছে। বিষয়টি উল্লেখ করে তৌকীর আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মিত হয়েছে। তাই সিনেমায় রয়েছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার আবহ।’

পরীমনি ছাড়াও এ সিনেমায় আরো তিনটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা। এছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ