শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

অভিনয়শিল্পী সংঘ নির্বাচনে লড়ছেন যারা

বিনোদন ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ২৮ জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে বেশ সরব এফডিসি। নানা ঘটনায় ইতিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে সারাদেশেই আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাপাড়ার মতো একই দিনে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনও অনুষ্ঠিত হবে। ফলে নাটক ও সিনেমা দুই পাড়ার অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই এখন চলছে নির্বাচনী আমেজ।
 
অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমিতে। ভোট চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ।
 
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন দুই প্রার্থী। তারা হলেন তানভীন সুইটি ও হাসান জাহাঙ্গীর। বুধবার (১৯ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।
 
 
এফডিসির নির্বাচনের মতো অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেল ভিত্তিক নয়। ফলে এ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যাঙ্গনের এক ঝাঁক তারকা।
 
সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আহসান হাবীব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। এছাড়া সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- দিলু মজুমদার, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু।
 
সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক বিশাখা শ্যামলী।
 
কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য ২০ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন- আবুল কালাম আজাদ, আশরাফ কবির, আইনুন নাহার পুতুল, আশরাফুল আলম খান, এএএম গোলাম কিবরিয়া (তানভীর), খালেদ আহমেদ সালেহীন (রাজীব সালেহীন), নুরুন নাহার বেগম, মরিয়ম সরকার (মিষ্টি মারিয়া), মাসুদ আলম তানভীর (তানভীর মাসুদ), মিজানুর রহমান (মাজনুন মিজান), মো. আব্দুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী (এজাজ বারী), মৌসুমী হামিদ, রেজাউল করিম সরকার (রেজাউল রাজু), শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার, হাফিজুর রহমান (হিমে হাফিজ)।
 
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এ ছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন- অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয়শিল্পী সংঘের সদস্য।
 
প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয়শিল্পী সংঘের সদস্য সংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে। সবকিছুর পর ভোটাধিকার রয়েছে ৭৪৮ জনের। তারাই মূলত ভোট প্রয়োগ করে অভিনয়শিল্পী সংঘে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ