শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

অভিনেত্রীর নখের আঁচড়ে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি তার বাঁ চোখে আঘাত পেয়েছেন। বর্তমানে ওই জেলা শহরে অবস্থিত সদরের রত্নদীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন তিনি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত একাধিক সূত্র সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড়ে আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে রক্তাক্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তার বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক। এই ঘটনায় শুটিং স্থগিত রাখা হয়েছে।

তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। আর সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।


এই ক্যাটাগরির আরো সংবাদ