শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

বিনোদন ডেস্ক / ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ (৭৩) মারা গেছেন। রবিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন…)।

মাহমুদ সাজ্জাদের ভাই ম. হামিদ মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে তিনটার সময় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

করোনায় আক্রান্ত হয়ে গত ১ সেপ্টেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিউইতে ছিলেন মাহমুদ সাজ্জাদ। পরবর্তীতে করোনা মুক্ত হলেও শারীরিক জটিলতার কারণে তিনি ধীরে ধীরে খুবই দুর্বল হয়ে পড়েন।

ম হামিদ জানান, ‘কিছুদিন আগে মাহমুদ সাজ্জাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। নতুন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চিকিৎসকরা। শেষের দিকে কিছুই খেতে পারতেন না। শেষ কয়েকদিন তাকে নল দিয়ে খাওয়ানো হত। কিন্তু শেষ রক্ষা হলো না।

দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন ম হামিদ।

মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতি সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে।


এই ক্যাটাগরির আরো সংবাদ