শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

অবশেষে সেন্সর পেল ‘নবাব এলএলবি’

বিনোদন ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

একাধিক সংলাপ ও দৃশ্যের কারণে সেন্সর বোর্ডে বাঁধার মুখে পড়েছিল ‘নবাব এলএলবি’। ছবিটি আদৌ ছাড়পত্র পাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে বহু জলঘোলা শেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ছবিটি।

চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে। আর এমন খবর জানার পর থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ছক আঁকছেন নির্মাতা অনন্য মামুন।

বৃহস্পতিবার বিকেলে সেন্সর বোর্ডের ভাইন্স চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, কিছু সংশোধন ছিল। সেগুলো ঠিক করে পুনরায় জমা দেন ‘নবাব এলএলবি’র প্রযোজক। পুনরায় ছবিটি দেখার পর সেন্সর বোর্ড সিনেমা হলে প্রদর্শনের অনুমতি দিয়েছে এবং সেন্সর সনদ দেয়া হয়েছে। হয়তো রবিবারের মধ্যে প্রযোজক বরাবর সনদ পৌঁছে যাবে।

‘নবাব এলএলবি’ ঢালিউড তারকা শাকিব খান অভিনীত আলোচিত ছবি। তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেন অনন্য মামুন। বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর যেমন আলোচিত হয়, তেমনটি আপত্তিকর সংলাপের কারণে বিতর্কের মুখে পড়েন পরিচালক। এর কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। মূলত ছবিটি ছিল, নারী ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ।

পরিচালক অনন্য মামুন বলেন, সেন্সর থেকে ছাড়পত্র দেয়া হয়েছে খবর পেয়েছি। তবে এখনো সনদ হাতে পাইনি। আশা করছি রবিবারের মধ্যে পেয়ে যাবো। তিনি বলেন, শিগগির সিনেমা হলে মুক্তি দেব। পাশাপাশি ঈদে একটি বেসরকারি টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে ‘নবাব এলএলবি’র। কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে বড় করে ঘোষণা দেব।

শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজের যৌথ সংলাপে ‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা, আনোয়ার। ছবিতে গান গেয়েছেন ইমরান, কোনাল, অন্তরা মিত্র, সুপ্রতীপ ভট্টাচার্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ