শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

অটোরিকশা চালকের মেয়ের ‘মিস ইন্ডিয়া’ আসর মাত

বিনোদন ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

মান্য ওম প্রকাশ সিং। সম্প্রতি শেষ হওয়া মিস ইন্ডিয়া ২০২০ আসরে রানার আপ হয়েছেন তিনি। কিন্তু এই পথটি তার জন্য মোটেও সহজ ছিল না।

ভারতের উত্তর প্রদেশের কুশিনগরে জন্মগ্রহণ করেছেন মান্য ওমপ্রকাশ। বাবা অটোরিকশা চালক। তবে এটি তাকে তার স্বপ্ন থেকে দূরে রাখতে পারেনি। ভারতের অন্যতম প্রধান সুন্দরী প্রতিযোগিতার আসরে নিজেকে মেলে ধরে রীতিমতো মাত করেছেন। মাথায় তুলেছেন দ্বিতীয় হওয়ার মুকুট।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মান্য জানান, অসংখ্য রাত খাবার ও ঘুম ছাড়া কাটিয়েছেন তিনি। কাজের প্রয়োজনে মাইলের পর মাইল তাকে হাঁটতে হয়েছে। এই অর্জন তার রক্ত, ঘাম ও অশ্রু ঝড়ানো পরিশ্রমের ফল। তিনি বলেন, ‘বাবা অটোরিকশা চালক হওয়ায় স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। কিশোর বয়স থেকেই কাজ করতে হয়েছে। আমার সব পোশাকই অন্যের কাছ থেকে পাওয়া। উচ্চ শিক্ষার আগ্রহ থাকলেও সেটি পূরণ হয়নি। ডিগ্রি পেতে আমার মায়ের গহনা বন্ধক রাখতে হয়েছে।’

Image result for অটোরিকশা চালকের মেয়ের ‘মিস ইন্ডিয়া’তিনি আরো বলেছেন, ‘আমার জন্য মা অনেক কষ্ট করেছেন। ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছি। এরপর কোনো রকমে লেখাপড়া শেষ করেছি। এজন্য বিকালে বাসন ধোয়ার এবং রাতে কল সেন্টারে কাজ করেছি। রিকশা ভাড়া বাঁচানোর জন্য হেঁটে কাজে যেতাম। আজ মিস ইন্ডিয়া আসরে আমি আমার বাবা, মা, ভাইদের সকলের সামনে আনতে চাই এবং এটি দেখাতে চেয়েছি যে, যদি সংকল্প ও স্বপ্ন থাকে তাহলে সব সম্ভব।’

এবার মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন তেলেঙ্গানার মানসা বারাণসী। তিনি একজন ইঞ্জিনিয়ার। এছাড়া মিস গ্র্যান্ড ইন্ডিয়ার মুকুট পেয়েছেন মিস হরিয়ানা মণিকা সেওকান্ড।


এই ক্যাটাগরির আরো সংবাদ