শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

জাপানে ভারি বর্ষণে ভূমিধস, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক / ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

জাপানের আতামি শহরে ভারি বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন।

কয়েকদিনের ভারি বর্ষণের পর শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় একটি টিভির ফুটেজে টোকিওর দক্ষিণপশ্চিমের শহরটিতে ঢালু পাহাড়ি পথ বেয়ে কাদামাটির প্রবল স্রোত নেমে আসতে দেখা গেছে। এতে কয়েকটি বাড়ি চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরটি যে প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত, সেই শিজোকুতে গত কয়েকদিনের বৃষ্টিপাত এরই মধ্যে জুলাইয়ের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। পার্শ্ববর্তী প্রশাসনিক অঞ্চল কানাগাওয়াতেও অস্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এই বিপর্যয় মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জরুরি টাস্কফোর্স গঠন করেছেন।

ঘটনাস্থলে পুলিশ, দমকল বিভাগ ও সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ