শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সরকারবিরোধী বিক্ষোভে অচল বলিভিয়া, দেশজুড়ে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

টানা কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশজুড়ে অবরোধের কারণে স্বাভাবিক জনজীবন, পরিবহন ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে শ্রমিক ইউনিয়ন, আদিবাসী সংগঠন এবং কোকা চাষিদের বিভিন্ন গোষ্ঠী সরকারবিরোধী আন্দোলন চালিয়ে আসছে। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে পাথর, গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা তৈরি করে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়।

ফলে দেশের বিভিন্ন শহরে জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি অর্থনীতিতে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার ভোরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন।

জরুরি অবস্থার আওতায় বিক্ষোভ ও সমাবেশের অধিকার সীমিত করা হয়েছে এবং দেশের অভ্যন্তরে সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে।

ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর নিকটবর্তী এল আলতো শহরসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। বুলডোজার ব্যবহার করে গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবরোধ অপসারণ শুরু করে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় অনেক বাসিন্দা নিরাপত্তা বাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিনের অবরোধে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন।

এল আলতোর বাসিন্দা ও ৩৯ বছর বয়সী দোকানদার কার্লা বুত্রোন বলেন, “আমি খুবই খুশি। প্রায় ৫০ দিনের বেশি সময় ধরে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ