শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কর ফাঁকির অভিযোগে ট্রাম্পের অর্থ বিষয়ক প্রধানের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা অ্যলেন ওয়েসবার্গের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ।

ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অভিযুক্ত করা না হলেও প্রসিকিউটরেরা বলছেন যে, স্কিমের কেন্দ্রস্থলে ক্ষতিপূরণ চেকের কয়েকটিতে তার স্বাক্ষর রয়েছে।

বৃহস্পতিবার আনীত অভিযোগে বলা হয়, বিগত ১৫ বছর ধরে ট্রাম্প অর্গানাইজেশন ও তার অর্থ বিষয়ক কর্মকর্তা অ্যালেন ওয়েসবার্গ কর জালিয়াতি করে আসছেন।

তবে ট্রাম্প সমর্থকরা মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ সঠিক নয়। এটি নজিরবিহীন ঘটনা।

এদিকে নিউইয়র্ক সিটির কাছে আত্মসমপর্ণ করেছেন অ্যালেন ওয়েসবার্গ।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্প অর্গানাইজেশন বেশ কিছু অংশীদার হারাতে পারে। এছাড়া জরিমানারও মুখোমুখি হতে পারে প্রতিষ্ঠানটি।

ওয়েসবার্গের আইনজীবী জানিয়েছেন, তিনি এই অভিযোগের বিরুদ্ধে আদালতে লড়াই করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ