শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বাইডেন আমাদের দেশ ধ্বংস করছেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মার্কিন-মেক্সিকো সীমান্ত সফর করেছেন। এ সময়ে তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীর দেশে প্রবেশের জন্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শিথিল নীতির সমালোচনা করেন।

হোয়াইট হাউস ছাড়ার পর কার্যত এটি ট্রাম্পের প্রথম অনুসন্ধানী সফর। সফরকালে তিনি তার মোটামুটি কঠোর কিন্তু সুষ্ঠু অভিবাসন নীতি শিথিল করায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেন।

টেক্সাস সীমান্তের ছোট্ট শহর ওয়েসলাকোর জননিরাপত্তা দপ্তরের কর্মকর্তার কাছ থেকে ব্রিফ নিয়ে ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত এখন উন্মুক্ত এবং সত্যিকার অর্থে ইতিহাসের যে কোন সময়ের চেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে।

টেক্সাসের ফার সীমান্তে তিনি বলেন, লাখ লাখ অবৈধ লোক দেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে।

এ সময়ে টেক্সাসের রিপাবলিকান গভর্ণর গ্রেগ অ্যাবট ট্রাম্পকে সঙ্গ দেন।

উল্লেখ্য, গ্রেগ মেক্সিকো সীমান্তে ট্রাম্পের অসমাপ্ত দেয়াল নির্মাণ সম্পন্ন করার অঙ্গীকার করেন। ট্রাম্প নিজেই তার দেয়াল নির্মাণের প্রশংসা করে বলেন, আমরা বড় ধরনের কাজ করেছি।

বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি আমাদের দেশ ধ্বংস করছেন। আর এর সব কিছুর শুরু একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে।

তিনি বলেন, যদি তোমাদের ভালো নির্বাচন না হয়, তোমাদের যদি শক্তিশালী সীমান্ত না থাকে তবে তোমাদের দেশও থাকবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ