শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ হাজার ৮৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে এ সংখ্যা ৩ কোটির মাইলফলক ছাড়িয়ে গেল। 

গত ৫০ দিনে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ১ কোটি মানুষ ।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, এক দিনে নতুন করে ৫০ হাজার ৮৪৮ জন করোনায় সংক্রমিত হওয়ায় ভারতে এ সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে দাঁড়ালো।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, নতুন করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৮ জন করোনাভাইরাসে প্রাণ হারানোয় এ সংখ্যা বেড়ে মোট মৃত্যু ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জনে দাঁড়ালো।

গত ১৯ ডিসেম্বরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটির মাইল ফলক অতিক্রম করে। এরপর ১৩৬ দিনের ব্যবধানে গত ৪ মে এ সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল।


এই ক্যাটাগরির আরো সংবাদ