শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

করোনার টিকা নিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

টিকার চুক্তি বাতিলের বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম বলেন, চুক্তি অনুসারে প্রাথমিকভাবে ৯০ হাজার ডোজ আসার কথা। কিন্তু চুক্তির শর্ত পূরণ করতে না পারায় এই চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ।

ইব্রাহিম মেলহেম বলেন, মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে, এমন টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিন সরকার। ফাইজারের কাছ থেকে সরাসরি যে টিকা পাওয়ার কথা, তার জন্য অপেক্ষা করা হবে।

অবশ্য ইসরায়েল যে মেয়াদ শেষ হতে চলা টিকা পাঠাবে, তা আগেই বলেছিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেথ। তিনি বলেছিলেন, মেয়াদ শেষ হতে যাওয়া ১০ লাখ ডোজ টিকা ফিলিস্তিনে পাঠাবেন তারা।

ফাইজার–বায়োএনটেকের টিকা সংরক্ষণ করে টিকাদান কর্মসূচি চালিয়েছে ইসরায়েল। দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশই দুই ডোজ টিকা পেয়ে গেছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলার মধ্যেই টিকার বিষয়টি সামনে এল।


এই ক্যাটাগরির আরো সংবাদ