শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মুখে মাস্ক না থাকায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো (ফাইল ফটো)

করোনা সংক্রান্ত নিয়ম ভাঙায় শনিবার ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একশ’ মার্কিন ডলারের একটু বেশি জরিমানা করা হয়েছে।

ব্রাজিলের সাও পাওলোতে কট্টর ডানপন্থী বলসোনারোর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় হাজারো মানুষ মোটরসাইকেল নিয়ে অংশ নেয়। মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে বলসোনারো একটি হেলমেট পরেন। এ সময়ে তার মুখে কোনো মাস্ক ছিল না। এটি ছিল সাও পাওলো রাজ্যের করোনা প্রতিরোধে নেয়া স্বাস্থ্যবিধির লঙ্ঘন।

ব্রাজিলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে এই ধরণের শোভাযাত্রা করছেন বলসোনারো। করোনা মহামারির মধ্যে সাও পাওলোতে এই ধরণের শোভাযাত্রা না করার জন্য তাঁকে সতর্ক করেছিলেন রাজ্যের গভর্ণর জোয়াও দোরিয়া। বলসোনারোর রাজনৈতিক প্রতিপক্ষ জোয়াও দোরিয়া বলেছিলেন, রাজ্যের করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি মানতে ব্যর্থ হলে প্রেসিডেন্টকে জরিমানা করা হতে পারে।

করোনার নানা বিধি নিয়ে বলসোনারো জোয়াও দোরিয়াসহ একাধিক গভর্নরের সঙ্গে আগেও বেশ কয়েকবার বিরোধে জড়িয়েছেন। বলসোনারো সবসময়ই বাড়িতে অবস্থানসহ মাস্ক পরার বিষয় নিয়ে সমালোচনা করে আসছেন। শোভাযাত্রায়ও মাস্ক পরার বিরুদ্ধে মন্তব্য করে বলসোনারো জানান, যারা টিকা নিয়েছেন তাদের মাস্ক না পরার নির্দেশ দেয়ার পরিকল্পনা করছেন তিনি।

সাও পাওলো রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রান্ত নিয়ম না মানার দায়ে বলসোনারো, তার ছেলে কংগ্রেসম্যান এদুয়ার্দো, অবকাঠামোবিষয়ক মন্ত্রী তারকিসিও গোমেসকে জরিমানা করা হয়েছে। তারা মাস্ক পরা ও সামাজিক দূরত্বের বিধি মানতে ব্যর্থ হয়েছেন। এ জন্য তাদের প্রত্যেককে ১০৮ ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। কিন্তু মৃত্যুর দিক থেকে দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। মারা গেছে প্রায় ৪ লাখ ৮৫ হাজার মানুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ