শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

রাশিয়াকে সতর্ক করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)

রাশিয়াকে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার দৃঢ় এবং অর্থবহ পরিণতিগুলি হবে ভয়াবহ।

ক্ষমতায় এসে প্রথমবারের মতো বিদেশ সফরে গিয়ে তিনি পরিস্কার করে বলেন, তার উদ্দেশ্য ট্রাম্প প্রশাসনের অধীনে আন্তরিকতাশূন্য সম্পর্কের পর মার্কিন মিত্রদের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করা।

বুধবার প্রথম বিদেশ সফরে যুক্তরাজ্যে পৌঁছান বাইডেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করবেন নতুন ‘আটলান্টিক সনদ’ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে।

এটি ১৯৪১ সালে উইনস্টন চার্চিন এবং ফ্রাঙ্কলিন রুজভেল্টের করা চুক্তিরই আধুনিক ভার্সন। সেখানে পরিবেশ পরিবর্তন ও নিরাপত্তা চ্যালেঞ্জই মূল কেন্দ্রবিন্দু।

আটদিনের এই সফরে বাইডেন উইন্ডসর ক্যাসেলে রানির সঙ্গে দেখা করবেন, জিসেভেন নেতাদের এক বৈঠকে অংশ নিবেন এবং প্রেসিডেন্ট হিসেবে প্রথম ন্যাটো সামিটে অংশ নিবেন। সফরের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেনেভায় বৈঠক করবেন বাইডেন।

হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে যে তিনি তার রাশিয়ান প্রতিপক্ষের প্রতি ‘চাপ তৈরি করে এমন’ বিষয়গুলো নিয়েই কথা বলতে চেয়েছেন। যেমন, অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রুশ সামরিক সম্পৃক্ততা, রাশিয়ার সাইবার-হ্যাকিং কার্যক্রম এবং রাশিয়ার বিরোধীদলীয় আলেক্সেই নাভালনিকে কারাবন্দী করার মতো বিষয়গুলো।

বাইডেন পুতিনকে একটি পরিস্কার বার্তা দিবেন জানিয়ে বলেছেন, আমরা একটি স্থিতিশীল এবং অনুমানযোগ্য সম্পর্ক চাই। রাশিয়া সরকার ক্ষতিকারক কার্যকলাপে লিপ্ত হলে যুক্তরাষ্ট্র দৃঢ় এবং অর্থপূর্ণ উপায়ে প্রতিক্রিয়া জানাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ