শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

গরিবদের মধ্যে না বিলিয়ে দিলে নষ্ট হবে টিকা: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে জনসংখ্যার তুলনায় বেশি টিকার ফরমাশ দিয়েছে ধনী দেশগুলো। এর পরিপ্রেক্ষিতে নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলেছে, যদি ধনী দেশগুলো তাদের অতিরিক্ত টিকার ডোজ গরিব দেশগুলোকে না দেয়, তবে তা নষ্ট হবে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউনিসেফ বলেছে, করোনাভাইরাসের টিকার সরবরাহ স্থিতিশীল থাকা দরকার। কারণ গরিব দেশগুলো তাদের নাগরিকদের জন্য টিকার ব্যবস্থা করতে পারেনি।

যুক্তরাজ্যসহ অন্যান্য ধনী দেশ ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে, যে টিকাগুলো বেঁচে যাবে সেগুলো গরিব দেশগুলোর মধ্যে বিলিয়ে দেওয়া হবে। কিন্তু ইউনিসেফ চাইছে, সেই টিকাগুলো আগে থেকেই দেওয়া শুরু করুক ধনী দেশগুলো।

ইউনিসেফের এই আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছেন তারকা ব্যক্তিত্বরা। তাঁরা জি-৭ জোটের ধনী দেশগুলোর উদ্দেশে একটি চিঠি লিখেছেন। তাঁরা চিঠিতে বলেছেন, আগস্ট নাগাদ এই দেশগুলো তাদের ২০ শতাংশ টিকা গরিব দেশগুলোর মধ্যে বিলিয়ে দিক।

এই তারকাদের মধ্যে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী বিলি আইলিশ, সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে, মার্কিন পপ তারকা কেটি পেরি প্রমুখ। ডেভিড বেকহাম বলেন, যদি সব জায়গা থেকে মহামারি বিদায় না নেয়, তবে মহামারি পুরোপুরি দূর হবে না।

ইউনিসেফের টিকাবিষয়ক বিভাগের প্রধান লিলি ক্যাপরানি বলেন, এই ধনী দেশগুলোর যেমন নিজেদের নাগরিকদের টিকা দেওয়া দরকার, তেমনি বাকি দেশগুলোকেও টিকা দেওয়া দরকার। একই সঙ্গে ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদেরও টিকা দেওয়া দরকার। তবে এই মুহূর্তে যাঁরা ঝুঁকিতে রয়েছেন তাঁদের আগে টিকা দিতে হবে।

লিলি ক্যাপরানি বলেন, ‘তাই আমরা বলছি, যুক্তরাজ্যসহ জি-৭ জোটের দেশগুলোর উচিত নিম্ন আয়ের দেশগুলোকে করোনা টিকা দেওয়া।’


এই ক্যাটাগরির আরো সংবাদ