শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

‘ভালো বন্ধু’ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্র: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ।

যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল মঙ্গলবার এই বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে এরদোয়ানের কাছ থেকে এমন সতর্কীকরণ মন্তব্য এল। ১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোয়ান বৈঠকে মিলিত হবেন। এটি হবে এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।

ন্যাটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে একধরনের উত্তেজনা বিরাজ করছে। বাইডেন ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও অবনতি হয়। বিশেষ করে তুরস্কের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাইডেন সরব হওয়ায় তার প্রভাব সম্পর্কে পড়েছে।

বাইডেন ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেন। কিন্তু তিনি এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলতে প্রায় তিন মাস সময় নেন।

সম্প্রতি গাজায় ইসরায়েলের নৃশংস হামলার ইস্যুতে বাইডেনকে আক্রমণ করেন এরদোয়ান। ইসরায়েলকে সমর্থন দিয়ে বাইডেন তাঁর হাত রক্তাক্ত করেছেন বলে তুরস্কের প্রেসিডেন্ট মন্তব্য করেন। বাইডেনের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন।’

সে সময় বাইডেনের উদ্দেশে এরদোয়ান আরও বলেন, ‘এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন। কারণ, আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না।’

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এরদোয়ানের কাছ থেকেই সবচেয়ে কড়া ভাষায় আক্রমণের শিকার হন বাইডেন।

গতকাল এরদোয়ান তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটিতে একটি সাক্ষাৎকার দেন। তাঁর কাছে আঙ্কারা-ওয়াশিংটন সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা তুরস্ক প্রজাতন্ত্রকে কোণঠাসা করছে, তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উত্তেজনা সৃষ্টির একাধিক কারণ সাক্ষাৎকারে উল্লেখ করেন এরদোয়ান। তার মধ্যে অন্যতম হলো আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান।


এই ক্যাটাগরির আরো সংবাদ