শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সৌদি-পাকিস্তানসহ দেশে দেশে ঈদ উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আজ বৃহস্পতিবার উদ্‌যাপন করা হচ্ছে মুসলিমদের দুটি উৎসবের অন্যতম ঈদুল ফিতর। আর এ দিনটিতে ফিলিস্তিনের গাজাবাসী ঘুম থেকে জেগেছেন শোক আর আতঙ্ক নিয়ে। গত মঙ্গলবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে গতকাল বুধবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর আজ দেশগুলোয় ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশে ঈদের নামাজ আদায়

থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশে ঈদের নামাজ আদায়

একই সঙ্গে পশ্চিমা বিশ্বের দেশগুলোতেও আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কুয়েত, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ চলছে। মহামারির এ সময়ে এটি তৃতীয় ঈদ। সব দেশেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্‌যাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে স্থানীয় বিধিনিষেধ মেনেই বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

মহামারির কারণে এ বছরও সৌদি আরবে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করা হচ্ছে। দুবাইয়ের মুসল্লিরা করোনা বিধিনিষেধ মেনে উন্মুক্ত মাঠে নিজ নিজ জায়নামাজ নিয়ে ঈদের নামাজে অংশ নেন।

আরব আমিরাতে ঈদের নামাজ আদায় করেন মুসলিমরা

আরব আমিরাতে ঈদের নামাজ আদায় করেন মুসলিমরা

আরব দেশগুলো যখন আজ ঈদের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন করছে অস্তিত্ব রক্ষার লড়াই। ফিলিস্তিনে নেই কোনো উৎসবের আমেজ, দোকানপাট বন্ধ এবং রাস্তায় সুনসান নীরবতা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাটি। আর এর মধ্যেই উদ্‌যাপনহীন রক্তাক্ত এক ঈদ পার করছেন ফিলিস্তিনিরা। এ বছর ঈদের নামাজ পড়েছেন ফিলিস্তিনারা। কিন্তু উৎসব থেকে বিরত থাকবেন ফিলিস্তিনবাসী। ঈদের দিনেও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ১৬টি শিশু ও ৫ জন নারী। আর আহত হয়েছেন প্রায় ৪০০ জন।
  • তথ্যসূত্র: রয়টার্স, খালিজ টাইমস, এএফপি ও আল-জাজিরা


এই ক্যাটাগরির আরো সংবাদ