শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ আব্দুর রহমান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
শায়খ আব্দুর রহমান আল আজলান।

সৌদি আরবের কাসিম অঞ্চলের সাবেক বিচারপতি ও মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ আব্দুর রহমান আল আজলান ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৭ মে) ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আল আরাবিয়ার খবরে বলা হয়, শায়খ আব্দুর রহমান আল আজলান ৩৫ বছর ধরে মসজিদুল হারামে শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মসজিদুল হারামে উলুমে শরিয়া বিষয়ে লেকচার দিতেন তিনি। তার ক্লাসে পৃথিবীর বিভিন্ন দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতেন। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পরও তিনি অনলাইনে লেকচার চালু রেখেছিলেন।

শায়খ আব্দুর রহমান আল আজলান ১৯৩৬ সালে সৌদি আরবের কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন।

কাসিম প্রদেশের রাজধানী বুরাইদাতে ফয়সালিয়া নামক স্কুলে তার পড়াশোনার হাতেখড়ি হয়। এখানেই তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামি ইউনিভার্সিটিতে শরিয়া বিভাগে পড়াশোনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ