শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

আফগানিস্তানে মোতায়েন করা নিজ দেশের সেনাদের প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১ মে) মার্কিন সেনারা আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন। এদিকে, মার্কিন সেনাদের ওপর যাতে তালেবান বা কোনো পক্ষ হামলা করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে আফগান নিরাপত্তা বাহিনী।

মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও আগেই শুরু হয়েছে। ১ মে প্রত‌্যাহার শুরু করা তারই ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্র এই তারিখকে গুরুত্ব দিচ্ছে। কারণ, ২০২০ সালে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে সমঝোতা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বহুজাতিক বাহিনী ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে।

ন‌্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে নেওয়ার মাধ‌্যমে  আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে। তবে, এতে আফগানিস্তানে তালেবানের তৎপরতা ও প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ অব্যাহত আছে। শুক্রবার আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ