শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
প্রায়ুথ চান-ওচাফাইল ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারিতে স্বাস্থ্যবিধির প্রথম কাজ হলো মাস্ক পরিধান করা। অনেক দেশে সেই নিয়ম না মানলে আছে জরিমানার বিধানও। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নিয়ম ভেঙে জরিমানা গুনেছেন। তিনি এখন উল্টো বিধিনিষেধ জারি নিয়ে তদন্ত করতে বলেছেন।

থাইল্যান্ডে ঘটেছে এ ঘটনা। আর দণ্ডিত ব্যক্তি হলেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। তাঁকে ৬ হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি ছবিতে তাঁকে বৈঠক করতে দেখা যায়। কিন্তু তখন তাঁর মুখে মাস্ক ছিল না। পরে অবশ্য ছবিটি সরিয়ে নেওয়া হয়।

ব্যাংককের গভর্নর অশ্বিন কাওয়ানমুয়াং তাঁর সরকারি ফেসবুক অ্যাকাউন্ট পেজে লিখেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এটি নিয়মের লঙ্ঘন।’

প্রায়ুথ এ ঘটনায় ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের আরোপিত বিধিনিষেধের বিষয়ে তদন্ত করতে বলেছেন। অশ্বিন বলেন, কারণ সিটি হল (ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান দপ্তর) নিয়ম করেছে বাড়ির বাইরে গেলে সব সময় মাস্ক পরতে হবে। আর সে্ই নিয়ম মেনেই তাঁর (প্রধানমন্ত্রী) জরিমানা হয়েছে।

বিশ্বে অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনা সংক্রমণ পরিস্থিতিকে ভালোই বলা যায়। করোনার সংক্রমণের পরিসংখ্যান নিয়মিত হালনাগাদকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, আজ সোমবার রাত সোয়া ১০টা পর্যন্ত দেশটিতে ৫৭ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৫৯৩ জন।

থাইল্যান্ডের মোট জনসংখ্যা ৬ কোটি ৬১ লাখ। তারপরও দেশটির সরকার সতর্কতা হিসেবে রাজধানী ব্যাংককের পার্ক, ব্যায়ামাগার, সিনেমা হল ও ডে-কেয়ার সেন্টার আজ ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে প্রকাশ্য স্থানে মাস্ক ব্যবহার না করলে সর্বোচ্চ ২০ হাজার বাথ বা ৬৩৫ মার্কিন ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।

নয়াদিল্লিতে থাকা থাই দূতাবাস জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত থাইল্যান্ডের বাইরের কোনো নাগরিক ভারত থেকে দেশটিতে ঢুকতে পারবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ