শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরছেন ৭২ হাজারেরও বেশি অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

সাধারণ ক্ষমার আওতায় ৭২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফিরছেন। এমনটি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন।

সরকারের সাধারণ ক্ষমা কর্মসূচিতে ১, ৪৫,০০০ এরও বেশি অনিবন্ধিত অভিবাসী অংশ নিয়েছেন। এর মধ্যে ৭২,৩২৪ জন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে সিদ্ধান্ত নিয়েছেন এবং ৭২,৫০৬ জন  বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন বলে সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।

“সরকার অনাবন্ধিত অভিবাসী যারা তাদের নিজ দেশে ফিরে যেতে বা মালয়েশিয়ায় বৈধতা নিয়ে কাজ চালিয়ে যেতে চায় তাদের কাছ থেকে ৩৫.১ মিলিয়ন রিঙ্গিত সংগ্রহ করেছে সংশ্লিষ্ট বিভাগ।
“এটা নয় যে আমরা অভিবাসীদের তাড়া করতে চাই বা আমরা তাদের মালয়েশিয়ায় থাকতে দিই না, তবে আমরা চাই যে তারা এখানে বৈধ কাগজপত্র নিয়ে কাজ করবে, বলে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন।
এ ছাড়া চলমান কোভিড -১৯ টিকাদান কর্মসূচি সফল করতে অনিবন্ধিত অভিবাসীসহ সকল বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তিনি আত্মবিশ্বাসী যে কর্মীরা পুনরুদ্ধার কর্মসূচিতে অংশ নিয়ে তাদের কাছ থেকে প্রাপ্ত উৎসাহজনক প্রতিক্রিয়া তুলে ধরে অভিবাসীরা এই ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন।

হামজাহ যোগ করেন, মালয়েশিয়ার ৭০% এরও বেশি জনগোষ্ঠীর বৈধ কাগজপত্র রয়েছে এমন বিদেশী যারা ভ্যাকসিন গ্রহণকারী হিসাবে নিবন্ধিত হয়েছে তা নিশ্চিত করার জন্য অভিবাসন বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ