শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ইরানে পারমাণবিক স্থাপনার কাছে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশে রোববার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ওই এলাকায় দেশটির একটি পারমাণবিক বিদুৎ কেন্দ্র রয়েছে। তবে ভূকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর-আলজাজিরা ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ভূমিকম্পে পাঁচজন আহত হয়েছেন।আশপাশের শহরের হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, ভূকম্পন এলাকায় উদ্ধারকর্মীসহ ৫০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আঞ্চলিক শহর গোনাভেতে বিদ্যুৎ এবং ল্যান্ডলাইন টেলিফোন এবং ইন্টারনেট কেটে দেওয়া হয়েছে। সেখানে ভূমিকম্পের ভয়ে রাস্তায় নেমে এসেছিল। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে থাকা পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি আফটার শকহ অনুভূত হয়েছে। এর ফলে ওই এলাকার বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভূকম্পনের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ