শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

আল আকসায় আজান বন্ধ করায় জর্ডানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। রমজানের প্রথম দিনেই (মঙ্গলবার) ইসরাইল মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কেটে দিয়ে যায়। খবর আরব নিউজের।

ইনরাইলি পুলিশ জানায়, আজানের কারণে নাকি ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।

জর্ডান পরিচালিত জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে ইসরাইলি পুলিশ হয়রানি করছে বলেও পাওয়া গেছে।

জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরাইল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। এতে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উসকানি দিচ্ছে।

১৯৬৭ সালে ফিলিস্তিনে দখলদারিত্ব শুরুর পর এই প্রথম আল আকসায় আজান দেয়া বন্ধ করল ইসরাইল।


এই ক্যাটাগরির আরো সংবাদ