শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সৌদি মালিকের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকরা এখন থেকে তাদের মালিকের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। দীর্ঘ প্রতিক্ষার পর কাফালা ব্যবস্থায় এই পরিবর্তন আনলো মধ্যপ্রাচ্যের দেশটি।

সৌদির কাফালা ব্যবস্থা অনুযায়ী, যেই মালিক বা কফিলের নামে শ্রমিকদের ভিসা ইস্যু করা হতো, সেই মালিকের নিয়ন্ত্রণেই থাকতে হতো। ওই মালিকই কেবল শ্রমিকদের ভিসা নবায়ন কিংবা চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠাতে পারতেন।

অধিকার গ্রুপগুলোর অভিযোগ, এই ব্যবস্থায় নির্মাণ ও গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রমিকরা নিয়োগকারীদের নিপীড়নের শিকার হয়ে থাকেন। পাসপোর্ট আটকে রেখে শ্রমিকদের অতিরিক্ত ঘণ্টা কাজে বাধ্য করা হয়। কখনো কখনো তাদের মজুরি আটকে রাখা হয়।

গত বছরের নভেম্বরে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় বিদ্যমান কাফালা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেয়।

নতুন ব্যবস্থায় অভিবাসী শ্রমিকরা তাদের চুক্তির মেয়াদ অনুযায়ী চাকরি পরিবর্তন করতে পারবেন। মালিককে একটি নির্দিষ্ট মেয়াদে নোটিস দেওয়ার মাধ্যমে তারা চাকরি পরিবর্তন করতে পারবেন। এছাড়া মালিকের অনুমতি ছাড়াই তারা যে কোনো সময়ের জন্য যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ