শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

‘ইসরায়েলকে বয়কটকারীদের ইহুদিবিরোধী হিসেবে বিবেচনা করবে: মাইক পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইসরায়েলকে বয়কট, বিভক্তকরণ ও নিষেধাজ্ঞার প্রচারগুলোকে (বিডিএস) ‘ইহুদিবিরোধী’ হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েলবিরোধী প্রচারকে ‘ক্যান্সার’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দিয়েছেন।

জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে পম্পেও বলেছেন, ‘ইসরায়েলবিরোধী বৈশ্বিক বিডিএস প্রচারকে ওয়াশিংটন ইহুদিবিরোধী হিসেবে বিবেচনা করবে…যে দেশগুলো বিডিএস প্রচারকে ক্যান্সার হিসেবে দেখছে আমরা সেসব দেশের পাশে দাঁড়াতে চাই।’

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপপ্রয়োগের লক্ষ্যে পরিচালিত অহিংস প্রচার আন্দোলন হচ্ছে বিডিএস। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অহিংস আন্দোলনকে মডেল হিসেবে ধরে বিশ্বব্যাপী ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসা ও শিক্ষা এবং সাংস্কৃতিকভাবে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোকে বয়কট করতে এই প্রচার শুরু হয়েছিল।

অবৈধ ইহুদি বসতি স্থাপনের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোও এই বয়কটের আওতায় রয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। এছাড়া জার্মানি ও নেদারল্যান্ডসের কিছু প্রতিষ্ঠানও রয়েছে।

সূত্র :রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ