শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

কোরআন ‘শিক্ষা দেওয়ায়’ সৌদিতে তিন নারী গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

অনুমতি ছাড়া নিজ বাড়িতে কোরআন প্রচার ও শিক্ষা দেওয়ার অভিযোগে সৌদি আরবে পরিচিত ইসলামী নারী বিশেষজ্ঞ আয়েশা আল-মুহাজিরিকে (৬৫) তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। মক্কায় নিজ বাড়িতে কোরআন প্রচার ও শিক্ষার কাজে নিয়োজিত ছিলেন তিনি।

সৌদি আরবে সরকারি অনুমোদন ছাড়া সাধারণত ধর্মীয় শিক্ষা বা প্রচারে বিধিনিষেধ রয়েছে। দেশটিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ কোরআন বা ধর্মপ্রচার করতে পারেন না।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল তাদের আটক করে নিয়ে যায়।

মুহাজিরির সঙ্গে আটক একজনের বয়স ৮০। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হননি।

জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে। মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ।

সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।

গত সপ্তাহে প্রখ্যাত মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ