শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তনের চেয়ে করোনা মোকাবেলা সহজ

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
বিল গেটস।

জলবায়ু পরিবর্তন মোকাবেলার চেয়ে করোনা মোকাবেলা সহজ বলে মন্তব্য করেছেন বিল গেটস।

তিনি বলেছেন, ‘জলবায়ু সমস্যার সমাধান মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। তবে এর তুলনায় খুব, খুব সহজ হলো করোনা মোকাবেলা করা।’

রোববার বিবিসিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল বলেন, ‘৫১ বিলিয়ন এবং জিরো’ জলবায়ু সম্পর্কে এই দুটি নাম্বার আমাদের সবাইকেই জানা প্রয়োজন বলে মনে করেন যেখানে ৫১ বিলিয়ন হলো- বিশ্ব প্রতি বছর সাধারণত যত টন গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। আর ‘জিরো’ হলো এই লক্ষ্যে আমাদের যেতে হবে।

তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজিসটার’ নিয়ে কথা বলতে গিয়ে প্রযুক্তি কিভাবে এই সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে তার ওপর গুরুত্ব দেন বিল।

বায়ু এবং সৌরশক্তি বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, তবে এই উৎস থেকে নিঃসরণ হওয়া গ্যাসের পরিমাণ ৩০ ভাগেরও কম। স্টিল, সিমেন্ট, পরিবহন ব্যবস্থা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ৭০ ভাগ গ্যাস নির্গত করে তাও কমিয়ে আনতে হবে।

তার ভাষায়, ‘আমাদের সে পথ নেই বলে মন্তব্য করে বিল গেটস বলেন, বেসরকারি খাতগুলোকেও আমাদের বলতে হবে, আমরা সবুজ পণ্য চাই।’

বিল গেটস বলেন, এই মুহূর্তে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করার সঙ্গে সঙ্গে আপনি যে ক্ষতি করছেন, তা দেখতে পাচ্ছেন না। এ সমস্যা মোকাবিলায় সরকারগুলোকে হস্তক্ষেপ করতে হবে।
গেটস আরও বলেন, বেসরকারি খাতে যে আমরা সবুজ পণ্য ব্যবহার করব, সে রকম একটা সংকেতের প্রয়োজন। এর জন্য গবেষণা ও উন্নয়নে সরকারগুলোর বড় আকারের বিনিয়োগের প্রয়োজন।

পাশাপাশি বাজারে নতুন পণ্য ও প্রযুক্তি বৃদ্ধির সুযোগ দেবে এই বিনিয়োগ, ফলে দাম কমাতে সহায়তা করবে বলেও মনে করেন গেটস।


এই ক্যাটাগরির আরো সংবাদ