শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ওমানে ৫ বাংলাদেশি নিহত, সন্দ্বীপের ঘরে ঘরে শোক

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার বাংলাদেশি। তারা সবাই সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় সন্দ্বীপের আহত-নিহতদের ঘরে ঘরে চলছে শোকের মাতম।

শনিবার দেশটির দুখোম শহরে স্থানীয় সময় ভোর ৬ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিনহাজ, ফারুক, মামুন, রুবেল এবং মিলাদ।  বিষয়টি নিশ্চিত করেছে মাস্কটে বাংলাদেশ দূতাবাস।

রোববার বিকালে নিহত মিনহাজের (২২) বাড়িতে গিয়ে দেখা গেছে, আত্মীয় স্বজনদের কান্নার রোল। বড় ছেলেকে হারিয়ে মিনহাজের মা মূর্চ্ছা যাচ্ছেন বার বার, তাকে অন্যরা শান্তনা দিয়েও কান্না থামাতে পারছেন না।

মিনহাজের চাচা মো. মনির এ প্রতিবেদককে জানান, গত দেড় বছর আগে মিনহাজের বাবা আবুধাবি প্রবাসী মো. বেলাল তার ছেলেকে ফিশিং-এর কাজ নিয়ে ওমানে পাঠান। আশা ছিল ছেলে বাড়িতে ছুটিতে আসলে বিয়ে করিয়ে ঘরে বউ তুলবেন। তাদের সে আশার পূরণ হলো না-একথা বলেই মিনহাজের জেঠা কান্নায় ভেঙ্গে পড়েন। মিনহাজের মা ছাড়াও তার দুটি ছোট ভাই ও একটি বোন আছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ওমানের সড়ক দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে থাকা ১০ বাংলাদেশির ৯ জনই সন্দ্বীপের। অপরজন ফেনীর।


এই ক্যাটাগরির আরো সংবাদ