শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

আন্দোলন বন্ধ করতে বললেন মিয়ানমারের জান্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং ।

সরকারি চাকরিজীবীদের অসহযোগ আন্দোলন বন্ধ করে কাজে ফেরার ডাক দিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং।  বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

জান্তা প্রধান একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণকে জমায়েত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হয়েছে। সাধারণ বিক্ষোভকারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারি চাকরিজীবী ও চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

বিবৃতিতে জান্তা প্রধান অসহযোগ আন্দোলনে কর্মবিরতির জন্য ‘অসাধু ব্যক্তিদের’ দায়ী করেছেন।

তিনি বলেছেন, ‘যারা তাদের দায়িত্ব থেকে দূরে সরে আছেন, অনুরোধ করছি তারা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে কাজে যোগদান করেন।’

সেনাবাহিনীর তথ্য সেবা কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে মিন অং হ্লাইং জনগণকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তার মতে, জমায়েতের কারণে কোভিড সংক্রমণের বিস্তার ঘটতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ