শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের ভোটে মোদির ‘রামকার্ড’

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

পশ্চিমবঙ্গের ভোটে ‘রামকার্ড’ খেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার হলদিয়ার জনসভায় মোদি বলেছেন, পশ্চিমবঙ্গ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকার্ড দেখাবে।

তিনি বলেন, বাংলার মানুষ ফুটবল ভালোবাসেন। তাই ফুটবলের পরিভাষায় বলি, তৃণমূল একের পর এক ফাউল করছে। অপশাসন, দুর্নীতি, তোলাবাজির ফাউল। মানুষ সব দেখতে পাচ্ছে। বাংলার মানুষ তৃণমূলকে রামকার্ড দেখাতে চলেছে।

প্রধানমন্ত্রীর এই কথা থেকে স্পষ্ট, পশ্চিমবঙ্গে তার তুরুপের তাস হতে চলেছেন শ্রীরাম। মোদির সভাতে বারবার সোচ্চারে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠেছে। মোদির মুখেও বারবার উঠে এসেছে রাম-নাম।

তিনি বলেছেন, পিসি-ভাইপোর জন্য যারা তৃণমূলে থাকতে পারছেন না, তারা দলকে রাম রাম করে এখানে জয় শ্রীরাম করতে চলে এসেছেন।

এরপর অনেক বিশেষজ্ঞই মনে করছেন, পশ্চিমবঙ্গে বিধানসভার আসন্ন ভোট রামময় হয়ে উঠবে।

প্রবীণ সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি এবার অবশ্যই ‘জয় শ্রীরাম’ ধ্বনিকে হাতিয়ার করবে। তারা গ্রামে গ্রামে এই ধ্বনি ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। আমি ১৯৮৪ সালে দিল্লি এসে দেখেছি, ‘জয় শ্রীরাম’ ছিল সম্ভাষণের ভাষা। কিন্তু রামজন্মভূমি আন্দোলনের সময় ‘জয় শ্রীরাম’ হয়ে যায় রণহুঙ্কার। পশ্চিমবঙ্গেও বিজেপির কাছে এটা রণহুঙ্কারই। নরেন্দ্র মোদির ভাবমূর্তি এবং রামনামকে নিয়ে পশ্চিমবঙ্গ জয় করতে চাইছে বিজেপি।

গত ২৩ জানুয়ারি নেতাজির ১৫০ তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। মুখ্যমন্ত্রী তখন প্রতিবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বসে পড়েন। তার যুক্তি ছিল, ভিক্টোরিয়ার অনুষ্ঠান সরকারি, কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। সেখানে কেন এই স্লোগান উঠবে? তারপর এনিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্য নেতারা প্রশ্ন তুলেছেন, রামনামে কী আপত্তি থাকতে পারে?

গত লোকসভা নির্বাচনের সময় বিজেপি কর্মীরা তার উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ায় স্লোগানকারীদের মুখোমুখি হওয়ার জন্য ক্রুদ্ধ মমতা গাড়ি থেকে নেমে পড়েছিলেন। এই ঘটনাকে সামনে রেখে তখন প্রচারে নেমে পড়েছিল বিজেপি। সূত্র: ডয়চে ভেলে।


এই ক্যাটাগরির আরো সংবাদ