শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ইরান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর পক্ষে গুপ্তচরবৃত্তি, সহযোগিতা বা অপারেটিভ হিসেবে কাজ করার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। খবরটি প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, আটককৃতদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা তথ্য পারস্য উপসাগরীয় দুটি দেশের কাছে সরবরাহ করেছিলেন, যা পরে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে পৌঁছে যায়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও দাবি করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জন সরাসরি ইসরাইল-সংশ্লিষ্ট সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা মাঠপর্যায়ে ‘মিডিয়া অপারেটিভ’ হিসেবে কাজ করছিলেন।

তেহরানের দাবি অনুযায়ী, এই চক্রটি দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাচারের মিশনে সক্রিয় ছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ