শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা শুরু

দর্পণ ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ ডিসেম্বর) এক যৌথ বিজ্ঞপ্তিতে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের নৈতিকতা, মানবিকতা এবং কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বার্ষিক পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হবে। পরবর্তীতে যথাসময়ে নতুন কর্মসূচি জানানো হবে।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন। এতে বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ায় অভিভাবকদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষকদের।

শিক্ষকদের ৩ দফা দাবি

১. ১০ নভেম্বরের অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডে প্রজ্ঞাপন জারি।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর কর

৩.সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

    শিক্ষকদের দাবি অনুযায়ী এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় কর্মসূচি শুরু হয়েছিল বলে জানানো হয়েছিল।


    এই ক্যাটাগরির আরো সংবাদ