শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ইবির দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

নিজস্ব প্রতিবেদক / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীর হলেন, আইন বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রয়েল ও লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম জয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৫৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কোন শিক্ষার্থী পর পর দুই বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হলে তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যায়। মেহেদী হাসান রয়েল তৃতীয় ও চতুর্থ বর্ষে এবং মনিরুল ইসলাম জয় প্রথম ও দ্বিতীয় বর্ষে অকৃতকার্য হওয়ায় নীতিমালা অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ১২২ তম একাডেমিক কাউন্সিলের সভায় তাদের ছাত্রত্ব বাতিলের জন্য সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে তাদের ছাত্রত্ব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সিন্ডিকেট সভায় আবাসিক হলের সাবসিটি শিক্ষার্থীপ্রতি ২০ টাকা ও মেধাবৃত্তির টাকা ৫০শতাংশ বৃদ্ধি করা হয়েছে, দুই জন নতুন শিক্ষক নিয়োগ ও একজন ড্রাইভার নিয়োগের সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সভায় ভিসি প্রফেসর ড. শেখ অবদুস সালামের সভাপতিত্বে প্রোভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ