শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু কাল

নিজস্ব প্রতিবেদক / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোয় টিকাদান কর্মসূচি আগামীকাল রবিবার থেকে শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক।

তিনি বলেন, ‌‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রবিবার সকাল ৯টায় মিরপুর আরজাবাদ মাদ্রাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। এটা শুধু ঢাকা নয়, সারাদেশের সকল কওমি মাদ্রাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।’
তিনি জানান, যেভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

এর আগে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদ্রাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়। সম্প্রতি এই উদ্যোগের কথা জানান কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ