শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ইউক্রেনে সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভে এক বন্দুকধারীর গুলিতে দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দুপুরে অজ্ঞাত বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়।

পালিয়ে যায় হামলাকারী, তাকে ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। হত্যাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনও জানা যায়নি।

পারুবি ৫৪ বছর বয়সী ছিলেন। ২০১৬ সালের এপ্রিলে তিনি ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের নেতা ছিলেন এবং ২০১৪ সালে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঘটনার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, লভিভের মেয়র আন্দ্রি সাদোভি ও অন্যান্য শীর্ষ নেতা শোক প্রকাশ করেছেন। তদন্তে হত্যাকারীর পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানা এখন প্রধান লক্ষ্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ