শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শুক্রবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত করেছে। এর আগে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের কারণে।

ফাঁস হওয়া ফোনালাপে পেতোংতার্ন হুন সেনকে ‘আঙ্কেল’ সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীকে সমালোচনা করেন। তিনি হুন সেনকে আশ্বস্ত করেন, “যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব।” ফোনালাপ প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপর দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রশমিত হয়।

বিরোধী দলগুলো অভিযোগ করে, পেতোংতার্ন জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছেন। সমালোচনার মুখে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবে তিনি এমনভাবে কথা বলেছিলেন।

পেতোংতার্ন ২০২৪ সালের আগস্টে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১ জুলাই সাংবিধানিক আদালত তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল, তবে তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বে তখনও বহাল ছিলেন। শুক্রবার আদালতের রায়ে তিনি স্থায়ীভাবে পদত্যাগ করলেন।

সূত্র: সিএনএন


এই ক্যাটাগরির আরো সংবাদ