শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি অভিযানে নিহত ৪ সেনা, মোট প্রাণহানি ৪২৯

আন্তর্জাতিক ডেস্ক / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চালানো এক অভিযানে চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করে

সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, গাজার খান ইউনিস এলাকায় হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছিল। ভোর ছয়টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের একাংশ ধসে পড়লে চার সেনা প্রাণ হারান এবং পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯ জনে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। (সূত্র: টাইমস অব ইসরায়েল)


এই ক্যাটাগরির আরো সংবাদ