শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ: যুক্তরাষ্ট্র বলছে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে বলে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে বিষয়টি উঠে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।

 

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটনে আয়োজিত ওই ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র **টমাস ‘টমি’ পিগট** বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আমরা জেনেছি। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। তবে আমরা একটি মুক্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায্য ও আইনি আচরণের পক্ষে।”

 

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশসহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে।”

 

প্রসঙ্গত, সরকারের দাবি অনুযায়ী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে “বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার” যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে গত ১২ মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এই নিষেধাজ্ঞার পরপরই বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ফলে দলটি আনুষ্ঠানিকভাবে আর কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, অন্তত বিচার শেষ না হওয়া পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং একটি অংশগ্রহণমূলক, ন্যায্য ও আইনসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। টমাস পিগট বলেন, “আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা অংশীদারিত্বকে মূল্য দিই এবং তা আরও গভীর করতে আগ্রহী। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও আমরা কাজ করে যাচ্ছি।”


এই ক্যাটাগরির আরো সংবাদ