শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

ইউক্রেনে আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ইউক্রেনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আরও অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমাদের কাছে নতুন ধরনের হুমকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন করার প্রেক্ষাপটে শুক্রবার একথা বলেন পুতিন।

কিয়েভ থেকে আজ শনিবার এই খবর জানিয়েছে এএফপি।

ক্ষেপণাস্ত্র হামলা আশঙ্কায় ইউক্রেনের পার্লামেন্ট অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার পর উভয় দেশের নেতাদের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিবৃতি আসছে।

ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র একদিন পর পুতিন বলেছেন, নতুন করে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানো হবে।

পুতিন টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সামরিক প্রধানদের জানিয়েছেন, ‘আমরা রাশিয়ার ওপর নিরাপত্তা হুমকির পরিস্থিতির ধরন দেখে যুদ্ধের পরিস্থিতি বুঝে এসব পরীক্ষা চালিয়ে যাবো।’

তিনি আরও বলেছেন, রাশিয়া পরীক্ষামূলক অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেছেন, নতুন হুমকি মোকাবিলায় তিনি ইতোমধ্যে তার মিত্রদের কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য চেয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার রাশিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বার বার যুদ্ধে ‘শান্ত’ থাকার এবং ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ