শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ঘুষ কেলেঙ্কারিতে স্যামসাং প্রধানের কারাদণ্ড

দর্পণ ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
ছবি : সংগৃহীত

স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস চেয়ারম্যান জেই ওয়াই লিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। সোমবার তার রায় ঘোষণা হয়েছে। গত অক্টোবরে লির বাবার মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পর তারই প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু এর মধ্যেই সম্প্রতি লির কারাদণ্ড হওয়ায় দেশটির বহুজাতিক প্রতিষ্ঠানটির মালিকানা পুনর্গঠন পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি।

দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ আদালত স্যামসাংয়ের এই উত্তরাধিকারকে ২ বছর ৬ মাসের কারাদণ্ড ঘোষণা করেছে। এদিকে, লির কারাদণ্ডের খবরে স্যামসাং ইলেক্ট্রনিক্সের শেয়ারের দাম ৪ শতাংশ কমে গেছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইয়ের এক সাবেক সহযোগিকে ঘুষ প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন লি। সম্প্রতি পার্ক গুয়েন নিজেও ঘুষ গ্রহণ ও দূর্নীতির অভিযোগে দোষী সাবস্ত হয়ে কারাভোগ করছেন। ২০১৪ সাল থেকে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ডি ফ্যাক্টো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন লি।

৫২ বছর বয়সী লি দক্ষিণ কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ী। সোমবার সিউল হাইকোর্ট তার সাজা ঘোষণা করেন। আগামী সাত দিনের মধ্যে তাকে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আপিল করেও হয়তো খুব একটা কাজ হবে না।

ঘুষ গ্রহ, অর্থ আত্মসাৎ এবং অবৈধভাবে ৮ দশমিক ৬ বিলিয়ন ওন আয়ের কারণে তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এর আগে গত ডিসেম্বরে আদালতে চূড়ান্ত বিবৃতি দেয়ার সময় লি বলেছিলেন যে, তিনি স্যামসাংকে নতুন আঙ্গিকে তৈরি করতে চান।

এদিকে লির আইনজীবী লি ইন জ্যা বলেন, এই মামলায় সাবেক রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহারের সাথে কর্পোরেট স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার লঙ্ঘনের বিষয়টি জড়িত। আদালতের এই সিদ্ধান্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ